সমাজের মানুষকে রক্ত দান সম্পর্কে সচেতন করতে এবং কারো দান করা এক ইউনিট রক্ত এক মুমুর্ষ রোগীর প্রান বাচাতে পারে। এই বার্তা মানুষের কাছে পৌছে দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের রুপাহারের মহাদেবপুর এলাকার এক দম্পতী। তার চার বছরের ছেলে সমৃদ্ধ বর্মনের জন্ম দিন উপলক্ষে এক রক্ত দান শিবিরের আয়োজন করেন। এদিন দুপুরে নিজ বাস ভবনে প্যান্ডেল করে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমৃদ্ধের জম্ম দিনে নিমন্ত্রীত অতিথিদের উপহারের বদলে এক ইউনিট রক্ত দান করতে জানান। কারন জেলা জুড়ে রক্তের অভাব দেখা দেয়। এক ইউনিট রক্ত এক মমূর্ষ রোগীর প্রান বাচাতে পারে। সেই কারনে এই রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্ত দাম শিবিরে নিমনন্ত্রীত অতিথিদের রক্তদান শিবিরে উৎসাহততা ছিল বেশ ভালোই। এই রক্তদান শিবিরে প্রায় ৪০ ইউনিট রক্তের যোগান দেন জেলা হাসপাতালে। এলাকা বাসি থেকে শুরু করে অতিথিরা মহিত বর্মন ও স্বপ্না রায় বর্মনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
এই দিনের রক্তদান শিবিরের আয়োজন করে সমৃদ্ধ বর্মণের মাতা পিতা জানান, জেলায় রক্ত সংকট চলছে। আর সেই কারণেই রক্তদান সম্পর্কে মানুষ্কে সচেতন করতে তাদের এই উদ্যোগ।